নেতাই দিবস স্মরণে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বুধবার ৭ জানুয়ারি নেতাই দিবস। এই উপলক্ষে সেদিনের শহিদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘নেতাই-এর অমর শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
আজকের দিনে ২০১১ সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে হার্মাদবাহিনীর হাতে প্রাণ হারান ৯ জন নিরীহ মানুষ। নেতাই-এর সেই সকল শহিদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।’ বাংলার ক্ষমতায় আসার পর ২০১২ সাল থেকে প্রতিবছরই তৃণমূল কংগ্রেস ৭ জানুয়ারি দিনটি নেতাই শহিদ দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও তার অন্যথা হয়নি। বুধবার সকালেই এক্স হ্যান্ডলে শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*