Madhya Pradesh, ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়লো তিন শিশু সহ আট জনের

Spread the love

রোজদিন ডেস্ক :

মধ্য প্রদেশের আগর মালওয়ার বগলামুখী ধামের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়লো তিন শিশু সহ আটজনের৷ আজ বগলামুখী মন্দির দর্শন সেরে ফেরার সময় তাঁদের গাড়ি বৃষ্টির জলে থৈ থৈ একটি নালা পার হওয়ার সময় প্রবল স্রোতে ভেসে ডুবে যায়। স্থানীয় মানুষ জন, পুলিশ, প্রশাসন দ্রুত উদ্ধারে নামেন। গাড়িতে কতজন আরোহী ছিলেন তাও পরিষ্কার নয়। তবে তিন শিশু,দুই মহিলা ও তিন জন পুরুষের মৃত দেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া গাড়িটি তোলার চেষ্টা হচ্ছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় এলাকার মানুষ জন স্তম্ভিত, শোকার্ত। প্রাথমিকভাবে জানা যায়, ওড়িশা থেকে কয়েকজন উজ্জ্বয়িনী বেড়াতে এসেছিলেন। গাড়িতে তাঁরা নলবেড়ার বগলামুখী মন্দির দর্শনে যান, ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। সব কিছু এত দ্রুত ঘটে যায়, স্থানীয় মানুষ জন বুঝে উঠতে পারেন নি।

স্থানীয় পুলিশ সুপার দিলীপ কুমার সোনি জানান,নিহত সাত জন ওড়িশার বাসিন্দা। তাঁদের সনাক্ত করে পরিবারকে খবর দেওয়ার চেষ্টা হচ্ছে। নিহতদের মধ্যে গাড়ির চালকও আছেন। তিনি উজ্জ্বয়িনীর একটি ভ্রমণ সংস্থায় কাজ করতেন বলে পুলিশের অনুমান। ডুবে যাওয়া গাড়িতে কেউ আটকে আছেন কিনা পুলিশ, উদ্ধারকারীরা দেখার চেষ্টা করছেন।

কিভাবে এই দুর্ঘটনা হোল তদন্ত হচ্ছে। ওই নালা দিয়ে বৃষ্টির জল যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*