Rejinagar, প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মমতাপন্থী তৃণমূলের রবিউল আলম চৌধুরী!

Spread the love

রোজদিন ডেস্ক : 
সকালের “না ‘বেলায় বদলে গেল “হ্যাঁ ‘তে। রেজিনগরের মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী আজ সকালে প্রার্থীপদ প্রত্যাহার করার কথা জানালেও দুপুর গড়াতে নিজের মত পাল্টান। জানান, তিনি প্রার্থী থাকছেন। উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরছেন না।
তাঁর এই ভোল বদল নিয়ে রাজনৈতিক মহলে বিস্ময় দেখা যায়৷ বিজেপি প্রার্থী শাখারভ সরকার মমতাপন্থী তৃণমূল প্রার্থীর ক্ষণে ক্ষণে মত বদল নিয়ে তীব্র কটাক্ষ করেন। বলেন, যে দলের প্রার্থীই থাকুন, বিজেপির ওপরই রেজিনগরের মানুষ ভরসা করছেন। তিনি জিতবেন বলে আশাবাদী।

সূত্রের খবর, সকালে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত র কথা রবিউল আলম চৌধুরী ঘোষণার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে কথা বলেন। এরপর তিনি ভোটে লড়ার কথা জানিয়ে দেন, আজ থেকে প্রচারে নামবেন বলে জানান।
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে ভোটের ময়দান না ছেড়ে লড়ার কথা বলেন৷ এরপর মত বদল করেন রবিউল আলম চৌধুরীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*