- ২০তম রোজগার মেলা থেকে দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজকে নতুন সুযোগের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই রোজগার মেলা তারই প্রতিফলন। আমাদের বিকশিত ভারত গড়ার যাত্রাপথের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের যুব শক্তি। আমাদের তরুণদের প্রতিভা ও দক্ষতা বিশ্বব্যাপী আস্থা অর্জন করেছে। বিশ্ব আমাদের যুবশক্তির উপরে বিপুল আশা রাখে।’
- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আগামী সোমবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।
- হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, সোমবার হাজিরার নির্দেশ। অডিয়ো ক্লিপ কাণ্ডে পুলিশের কাছে দেওয়ার জন্য নির্দেশ।
- জাল নোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলেন আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল। একই ঘটনায় বাবলু শেখ নামে আরও এক জনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
- শালবনিতে জমি জালিয়াতি মামলায় দ্বিতীয়বার মেদিনীপুর আদালতে আনা হলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে সুমিতকে কোর্টে আনা হয়।
- রেজিনগরের উপনির্বাচনে নয়া মোড়। প্রার্থিপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও পিছু হঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। জানিয়ে দিলেন, মনোনয়ন প্রত্যাহার করছেন না।
- উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুরের একটি বিখ্যাত কেক শপের আউটলেটে বাসি, ছত্রাক ধরা খাবার বিক্রির অভিযোগ। শনিবার দুপুরে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাস্থলে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ ।
- স্পিড পোস্টের চিঠির সূত্র ধরে ৬ লক্ষ টাকা তোলাবাজির মামলায় গ্রেপ্তার। ৬ লক্ষ টাকা তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল।
- নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল চার অনুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে পাঞ্জাব যাওয়ার পরিকল্পনা ছিল। শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আরপিএফ ও জিআরপির যৌথ তল্লাশি অভিযানে আটক করা হয় তাদের।
- মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নলখেড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে পুকুর সমান নালায় পুণ্যার্থীদের গাড়ি। জলের স্রোতে ভেসে যায় তা। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
- সিটংয়ে হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়ে তরুণী পর্যটকে আগুনে ঝলসে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার চার জন। তাঁদের মধ্যে হোমস্টের মালিক এবং কর্মী রয়েছেন। যিনি আঁচে কেরোসিন ঢালায় সেই ভয়াবহ কাণ্ড ঘটে, সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে কার্শিয়াং থানার পুলিশ।
- শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াধে। এর পরেই সৌদি আরবের সিভিল ডিফেন্সের তরফে সতর্কতা জারি করা হয়। যদিও পরে জানানো হয়, সব ঠিক আছে।
- গণেশ মূর্তি বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চার জনের। পুলিশ জানায়, শনিবার ভোরে হায়দরাবাদের কাছে সামসাবাদের পালামুকুলায় দুর্ঘটনা ঘটে।
- পরীক্ষায় ChatGPT ব্যবহারের সময়ে ধরা পড়ার অভিযোগ। বম্বে IIT-র সেই পড়ুয়ার রহস্যমৃত্যু। শুক্রবার হস্টেল থেকে দেহ উদ্ধার।

Be the first to comment