রোজদিন ডেস্ক : দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গের ঐতিহ্য ও পর্যটন মানচিত্রকে আরও উজ্জ্বল করতেই এই মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরদিন, ১৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজসাজ রব। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মহাকাল মন্দিরকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

Be the first to comment