অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন জুবিন গর্গ! আদালতে জানালো সিঙ্গাপুর পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন বলে আদালতে জানালো সিঙ্গাপুর পুলিশ। বারবার বলা সত্বেও তিনি লাইফ জ্যাকেটও নেননি বলে জানান তাঁরা।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রের জলে ডুবে মাত্র ৫২ বছর বয়েসে প্রাণ হারান এই জনপ্রিয় গায়ক। যা নিয়ে অসমে
তোলপাড় ওঠে। তাঁকে হত্যা করার অভিযোগও করা হয়।
ঘরে বাইরে চাপের মুখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিট গঠন করেন। জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজনকে দোষী সাব্যস্তও করা হয়।
আজ সিঙ্গাপুর আদালতে জুবিন গর্গের রক্তের সমীক্ষা পেশ করা হয়, সেখানে বলা হয়, তাঁর হোটেলের ঘর থেকে ৭৫০ এম এলের একটি স্কচ হুইস্কির বোতল মেলে, যার ২৫% মাত্র ভর্তি ছিল। সূত্রের খবর, জুবিন গর্গ জিন, হুইস্কি ইত্যাদি প্রচুর পরিমাণে পান করেছিলেন। ক্রেজি মাংকি নামের এক জলযানের ক্যাপ্টেন জানিয়েছেন, তিনি এত টলছিলেন যে দুদিক থেকে দুজন তাঁকে ধরে ছিলেন।
সিঙ্গাপুর পুলিশ তাঁর মৃত্যুকে দুর্ঘটনা আখ্যা দিয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*