- আগামী ৩১ জানুয়ারি, শনিবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেই অধিবেশনের দ্বিতীয় বা তৃতীয় দিনেই পেশ করা হতে পারে বাজেট। সূত্রের খবর, আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে বাজেট পেশ করা হতে পারে।
- আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘গণতন্ত্রের উৎসবকে ছারখাড় করে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপির কথা মতো চলছে নির্বাচন কমিশন।’
- হাতের সামনে যা পাওয়া যাবে, সেই সুযোগ ব্যবহার করে ইরান ছাড়ার জন্য সব ভারতীয় নাগরিকদের সতর্ক করল ভারতীয় দূতাবাস।
- ঝাড়গ্রামে লোধা-শবরদের পিঠে পুলি উৎসবে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে বসে তাঁকে পিঠে খেতেও দেখা গিয়েছে।
- দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় রাস্তায় ধারে পড়ে থাকা এক সদ্যোজাতের দেহ উদ্ধার করল তপন থানার পুলিশ।
- নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
- কেতুগ্রাম বিধানসভার ২৭৯ থেকে ২৯০ নম্বর বুথের প্রায় ৪০০০ জন ভোটারকে এক সঙ্গে এসআইআর-এর শুনানির নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। গ্রামেতেই বুথে বুথে শুনানি করার দাবিতে কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ ভোটারদের একাংশ।
- স্কুলের লোহার স্লাইডিং গেট খুলে গিয়ে আহত ৩ স্কুল পড়ুয়া। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলা স্কুলে।
- কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ও বিজেপির শীর্ষস্তরের নেতা রবিশঙ্কর প্রসাদের দিল্লির সরকারি বাসভবনে আগুন। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে মানুষের ভিড় জয়দেব কেন্দুলির অজয় নদে। সাধারণ মানুষের পাশাপাশি ভিড় করেছেন বাউল ফকিররাও।

Be the first to comment