রোজদিন ডেস্ক, কলকাতা:- মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায়। শাহেনশাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনল পুলিশ। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেনশাহকে। ঘটনা সামনে আসতেই মুম্বই পালিয়েছিলেন শাহেনশাহ। মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর।
পুলিশ সূত্রের খবর, ধৃতেদর বয়ানে একাধিক অসঙ্গতি দেখা গিয়েছে। গত ৩১ মে সকাল ৭টায় কারখানা থেকে পালায় নাবালক, দাবি ধৃতদের। যে দিক দিয়ে নাবালকের বেরনোর কথা বলেছে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা করেছে পুলিশ। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে।
প্রসঙ্গত, ১০ দিন পার, এখনও খোঁজ মেলেনি নাবালকের। অন্যদিকে শাহেনশাহ এবং তার সঙ্গীদের দাবি, ‘ফাঁসানো হচ্ছে। ছেলে, ছেলের বাবা ফাঁসাচ্ছে। ভয়ে পালিয়ে গিয়েছিলাম। আমাকে মারার জন্য পালিয়ে গিয়েছিলাম। মোবাইল চুরি করেছিল ও।’
আজ দুপুর ১২ নাগাদ ৩ জনকে আলিপুরে তোলা হতে পারে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জেরায় শাহেনশাহ পুলিশকে জানিয়েছে, মোবাইল চুরির অভিযোগে নির্যাতন করা হয় নাবালককে। সেদিন রাতেই কারখানা থেকে পালিয়ে যায় নাবালক। বন্ধুর স্কুটার নিয়ে আশেপাশে নাবালকের খোঁজ করে ধৃত। কিন্তু তার খোঁজ মেলেনি।

Be the first to comment