দলীয় পঞ্চায়েত মহিলা প্রধানকে হেনস্থার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : খড়্গপুরের কাছে চাঙ্গুয়ালে তৃণমূল কংগ্রেসের মহিলা পপঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠলো দলেরই মহিলাদের বিরুদ্ধে। এই নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, উপজাতি এই মহিলা প্রধানকে যেভাবে হেনস্থা করেছেন দলেরই মহিলারা, এতে শাসক দলের মনোভাব বোঝা যায়। শুধু খগেন মুর্মুকেই আক্রমণ করে থামেনি এরা, নিজেদের দলের মহিলা প্রধানকেও হেনস্থা করছে।
সূত্রের খবর, গতকাল বিকেলে চাঙ্গুয়ালে পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর কার্যালয়ে গিয়ে কেন এলাকার উন্নয়ন হয় নি বলে প্রশ্ন তোলেন টি এম সি-র কয়েকজন মহিলা। তাঁদের সঙ্গে প্রধানের বচসা বাধে। অভিযোগ, সুজাতা দে সহ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়ে মুখে কালি লাগিয়ে দেয়। মারধোর করে, তাঁর পোশাকও ছিঁড়ে দেয়। এই হেনস্থায় দীপালি সিং কেঁদে ফেলেন, তাঁকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক বলে জানান।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*