রোজদিন ডেস্ক : আপামর ভারতীয়র প্রিয় মহাভারত আবার দূরদর্শনে আসছে। আগামী ২ নভেম্বর থেকে প্রতি রবিবার সকাল ১১ টায় এই চিরন্তন মহাকাব্য আবার দেখতে পাবেন দর্শকরা৷ এর আগে আগামী ২৫ অক্টোবর ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে এর ডিজিটাল প্রিমিয়ার হবে। তারপর ২ নভেম্বর থেকে তা প্রতি রবিবার দূরদর্শনে সম্প্রচারিত হবে। সম্পুর্ন এ আই প্রযুক্তিতে তৈরি এই মহাভারত দর্শকদের মন জয় করবে বলে উদ্যোক্তাদের আশা। সরকারি সূত্রে প্রকাশ, প্রসার ভারতী ও কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক এই প্রথম যুগ্মভাবে এই কালজয়ী কাহিনী রূপায়িত করেছে।
প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী জানিয়েছেন, প্রসার ভারতী জাতীয় সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে প্রতিশ্রুতি বদ্ধ।
লকডাউনের সময় মহাভারতের পুনঃপ্রচার মনে করিয়ে দিয়েছে যে, এই কাহিনীগুলি পরিবার ও প্রজন্মকে গভীর ভাবে সংযুক্ত করে। এআই প্রযুক্তিতে এই সেরা মহাকাব্য অচিরেই জনপ্রিয় হবে বলে তাঁরা মনে করেন।
প্রসঙ্গত দূরদর্শনের ওটিটি ওয়েভ ইতিমধ্যেই অন্যতম সেরা জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহাসিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।

Be the first to comment