মহিষাদলে রাজ কলেজের পুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর নিথর দেহ, ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়িতে আয়োজিত রথের মেলায় দোকান দিতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যবসায়ী। শুক্রবার থেকেই খোঁজ চলছিল তাঁর। অবশেষে শনিবার দুপুরে মহিষাদল রাজ কলেজের পুকুর থেকে উদ্ধার হলো তাঁর নিথর দেহ।

জানা যায়, মৃত ওই ব্যবসায়ীর নাম পার্থ বিশ্বাস, বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কোলাবানিতে। স্থানীয় সূত্রের খবর, রথের জন্য আয়োজিত ওই মেলায় প্রতি বছর অন্যান্য জেলা থেকে একাধিক ব্যবসায়ী আসেন অস্থায়ী দোকান দেওয়ার জন্য। তাঁদের মধ্যেই একজন ছিলেন পার্থ। শুক্রবার মেলায় দোকান বন্ধ করার পরে তিনি ওই পুকুরের ঘাটে বসেছিলেন। এর পরে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ফোন করেও তাঁকে পাননি।

আজ শনিবার মহিষাদল রাজ কলেজ সংলগ্নপুকুরে জাল ফেলা হয়। সেই জালেই উঠে আসে পার্থর নিথর দেহ। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। নেপথ্যে রয়েছে কি অন্য কোনও কারণ রয়েছে?  কি করে কেনই বা তিনি পড়লেন পুকুরের জলে? সবটাই কি স্বাভাবিক?

মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানান, স্থানীয়রাই পার্থ বিশ্বাসের দেহ উদ্ধারের খবর পুলিশকে জানিয়েছিল। এখনও তাঁর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*