রোজদিন ডেস্ক, কলকাতা:-শ্যুটিং ফ্লোরে আহত কিং খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন শাহরুখ। চোটের সুনির্দিষ্ট তথ্য গোপন থাকলেও সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা পাড়ি গিয়েছেন বলিউড বাহশাহ।
শাহরুখ খানের অ্যাকশন-প্যাকড থ্রিলার ‘কিং’ ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে যে অন্যতম হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের মে মাসে সিনেমার শুটিং শুরু হয়েছে।
তবে সূত্রের খবর, ‘চোট তেমন গুরুতর নয়, পেশিতে টান পড়েছে শাহরুখ খানের।” এই প্রথমবার নয়, স্টান্টের শ্যুটিংয়ের সময় এর আগেও একাধিকবার আঘাত পেয়েছেন তিনি। সূত্রের খবর, অভিনেতার টিম বিদেশে সতর্কতামূলক পরিষেবা বেছে নিয়েছিল, যাতে তিনি সবচেয়ে ভাল চিকিৎসা পান।

Be the first to comment