সকাল থেকে কালো আকাশ! মুষলধারে বৃষ্টি, বর্ষণ চলবে জানালো আলিপুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বর্ষণ চলবে! বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকার কারণে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়াও।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে ২১শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*