বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সর্বোচ্চ আদালতে মহুয়া মৈত্র

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর বক্তব্য, ‘‘যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে, বহু বার যাঁরা ভোট দিয়েছেন, তাঁদেরই আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে! নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপ দেশে প্রথম। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারদের নাম ভোটার তালিকায় তখনই যোগ করা হবে, যখন তাঁরা নাগরিকত্বের নথি জমা দেবেন। তাঁদের বাবা-মায়ের নাগরিকত্বেরও প্রমাণ দিতে হবে। না দিতে পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে! এটা সংবিধানের ৩২৬ ধারার বিরোধী।’’

মহুয়া তাঁর আবেদনে লিখেছেন, ‘‘কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের ১৪, ১৯(১), ২১, ৩২৫, ৩২৬ ধারা, জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করছে। এই নির্দেশ যদি বাতিল না করা হয়, এর ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাঁটা।’’ অন্য কোনও রাজ্যে যাতে অনুরূপ নির্দেশ না দেওয়া হয়, সেই ব্যবস্থা করুক আদালত, আর্জি কৃষ্ণনগরের সাংসদের।

মহুয়া আদালতে মামলার এই নথি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘নির্বাচন কমিশনের এসআইআর-এর নির্দেশ চ্যালেঞ্জ করে এইমাত্র সুপ্রিম কোর্টে একটা মামলা করলাম। বাংলা-সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয়, তার জন্য স্থগিতাদেশও চেয়েছি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*