রোজদিন ডেস্ক, কলকাতা:- আমেরিকার টেক্সাসে হড়পা বানে বড়সড় বিপর্যয়। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৯ ছাড়িয়েছে। ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত জানা গিয়েছে বন্যায় ভেসে মারা গিয়েছেন প্রায় ৪৯ জন মানুষ এবং একইসঙ্গে ২৭ জন শিশুও এখন নিখোঁজ।
জানা গেছে, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে জোরকদমে। এখন বেশ কিছু অঞ্চলে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে। শুক্রবার ভোরে কাউন্টিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, এর ফলে ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কমপক্ষে ১৫ জন শিশুসহ ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এক্স হ্যান্ডলের পোস্টে মার্কিন সরকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই পোস্টে তিনি লেখেন, ‘টেক্সাসে বয়াবহ বন্যায় প্রাণহানির খবরে বিশেষত শিশুদের প্রাণহানির খবরে গভীরভাবে দুঃখিত। মার্কিন সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।’

Be the first to comment