বিহারের পাটনায় গান্ধী ময়দান এলাকায় নামী ব্যবসায়ীকে গুলি করে খুন; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- বিহারের পাটনায় অভিজাত গান্ধী ময়দান এলাকায় নামী ব্যবসায়ীকে গুলি করে খুন। সামনে এসেছে হামলার মুহূর্তের CC ক্যামেরার ফুটেজ।

জানা যায়, যেখানে ব্যবসায়ী গোপাল খেমকার ওপর হামলা হয়, তার ৩০০ মিটার দূরে গান্ধী ময়দান থানা।  সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে ব্যবসায়ী গোপাল খেমকার অ্যাপার্টমেন্টের সামনে অপেক্ষা করছিল হেলমেট পরা আততায়ী। রাত ১১টা ৩৮ মিনিটে ব্যবসায়ী গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় হামলাকারী। হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে গান্ধী ময়দান থানা। অথচ পুলিশ এসেছে ২ ঘণ্টা পরে। ঘটনাস্থলের কাছেই পুলিশ সুপার গ্রামীণের সরকারি বাংলো। অভিজাত এলাকা, সেখানে ব্যবসায়ীকে গুলি করে কিভাবে পালাতে পরল আততায়ী? সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*