জমির দখল নিয়ে হামলার জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি ও তাঁর ভাইপো

Spread the love

জমির দখল নিয়ে হামলার জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি ও তাঁর ভাইপো। ঘটনাটি বামনগোলা ব্লকের ওলন্দর মৌজার দিঘিপাড়া গ্রামের। আহতের নাম মঞ্জিলা মার্ডি (৩৫) ও দীনেশ মার্ডি(২০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।     মঞ্জিলা মার্ডি পেশায় কৃষক। কয়েকদিন আগে তাঁর জমি কিনে নিয়েছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা সন্তোষ হেমব্রম। এরপর মঞ্জিলা জমির সঠিক কাগজ দেখতে চান। কিন্তু, সন্তোষ কিছুই দেখাতে পারেনি। আর গতকাল জমিতে কাজ করার সময় সন্তোষ ও তার ভাই সঞ্জীব হেমব্রম, মঞ্জিলা মার্ডির উপর লাঠি ও হাঁসুয়া নিয়ে হামলা চালায়। হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হন মঞ্জিলা। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন ভাইপো দীনেশ মার্ডিও। চিৎকার শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা। তাঁদের বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে, অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*