সেফটিপিন দিয়ে ২২ দিনের সন্তানের নাক পরিষ্কার করছিলেন মা। আচমকা হাত ফসকে শিশুর মুখে ঢুকে যায় সেফটিপিনটি। গলায় আটকে যায়। সেখান থেকে পেটে চলে যায়। ঘটনাটি নদিয়ার চাপড়া থানার গোখরাপোতা এলাকার। শিশুটি আপাতত শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
গোখরাপোতায় বাড়ি সাহানাজ বিবির। তাঁর ২২ দিনের সন্তানের নাকে সর্দি জমে ছিল। গতকাল সেফটিপিন দিয়ে শিশুর নাক পরিষ্কার করছিলেন। অসাবধানতাবশত সাহানাজের হাত ফসকে শিশুর মুখে ঢুকে যায় সেফটিপিনটি। শিশুটির পরিবার তাকে চাপড়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা জানান, সেফটিপিনটি শিশুর পেটে চলে গেছে।
সেফটিপিনটি বের করার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা চলছে তার। এখনও তার পেট থেকে সেফটিপিনটি বের করা যায়নি।

Be the first to comment