MALDHA ZILLA PARISHAD: অনাস্থার আগেই ইস্তফা সভাধিপতি ও সহ-সভাধিপতির, মালদহ জেলা পরিষদ কি আসতে চলেছে কংগ্রেসের হাতে?

Spread the love

প্রতিবেদন: মালদহ জেলা পরিষদ (MALDHA ZILLA PARISHAD) কি কংগ্রেসের হাতে আসতে চলেছে? সোমবারের পর সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তবে এই নিয়ে মালদহের কংগ্রেস নেতারা প্রকাশ্যে কিছু বলছেন না। তারা আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছেন। এর আগে আদালতের নির্দেশে সোমবার অনাস্থা প্রস্তাব আনা হয় মালদহ জেলা পরিষদে। সেখানে বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেন ২৪ জন সদস্য। তার মধ্যে ১৯ জন তৃণমূল ও ৫ জন কংগ্রেসের। ফলে ৪৩ সদস্যের বোর্ড তার গরিষ্ঠতা হারিয়েছে। এদিকে সোমবার অনাস্থা আসার আগেই হাওয়া বুঝে জেলা পরিষদে তৃণমূলের সভাধিপতি ও সহকারী সভাধিপতি রবিবারই ইস্তফা দেন। সবমিলিয়ে জেলা পরিষদে ডামাডোল তুঙ্গে।

সর্বশেষ খবর, গত শুক্রবারই নাকি তাঁরা ডিভিশনাল কমিশনারের কাছে তাদের ইস্তফাপত্র পাঠিয়ে দেন। শুধু জেলা পরিষদের পদ থেকেই নয়, তৃণমূলের দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাঁরা, এমনই খবর। এই অবস্থায় বিকল্প সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচন খুব শীঘ্রই হতে চলেছে। সোমবারের সভায় সেইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন জেলা জুড়ে জল্পনা কোন অঙ্কে তৈরি হবে নয়া বোর্ড? জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য জেলা পরিষদে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব। এর বিরুদ্ধেই তারা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, এর বেশি বলতে নারাজ। এখন দেখার জল কোনদিকে গড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*