আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রী, তোপ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গে প্লাবিত এলাকায় গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শংকর ঘোষ আক্রান্ত হওয়ার প্রতিবাদে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করল গেরুয়া শিবির। দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি-সহ বিশিষ্ট নেতারা এতে অংশ নেন। মিছিলে মুখ্যমন্ত্রীকে আদিবাসী বিরোধী তকমা দেওয়া ব্যানার, পোস্টার ইত্যাদি ছিল। নেতাদের হাতে ছিল তির ধনুকও। আক্রান্ত বিজেপি বিধায়ক শংকর ঘোষও এই বর্ণাঢ্য মিছিলে ছিলেন।

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিজেপির এই মিছিলে বহু মানুষ অংশ নেন। ছিলেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষও। মুলত আদিবাসী জনজাতি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিবাদে এই মিছিল হয়। বিধায়ক জোয়েল মুর্মু অভিযোগ করেন, রাজ্যে তাঁরা বিপন্ন। একের পর এক আদিবাসী জনপ্রতিনিধি আক্রান্ত হচ্ছেন। সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।
প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি সুর চড়িয়ে অভিযোগ করেন, রাজ্যে সব থেকে বেশি নির্যাতিতা হচ্ছেন আদিবাসী মহিলারাই।
নারী নির্যাতন, দুর্নীতি ইত্যাদি সবেতেই রাজ্য এগিয়ে বলে বিজেপির অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*