রোজদিন ডেস্ক : নদীয়ার হাঁসখালির TMC বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের দায়ে পাঁচ বছর কারাবন্দি ছিলেন তিনি। বিজেপির সেই স্থানীয় নেতা নির্মল ঘোষ এবার যোগ দিলেন শাসক দলেই। যে দলের বিধায়ককে খুনের দায়ে তিনি জেলে গেছিলেন, সেই দলের নেতা জয়প্রকাশ মজুমদার সাদরে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বিধায়ক মুকুটমণি অধিকারী-সহ শাসক দলের স্থানীয় নেতা কর্মীরাও।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। কয়েক বছর আগে বাড়ির কাছে শাসক দলের জনপ্রিয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস নৃশংসভাবে খুন হন। মুকুল রায় তখন বিজেপিতে। তিনি সহ বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বিরুদ্ধে এই খুনে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠে। মুকুল রায় পরে ফুল বদল করে ফের TMC তে যোগ দেন। কিন্তু একই অভিযোগে জেলে যেতে হয় বিজেপির নির্মল ঘোষকে। সম্প্রতি জেল থেকে ফিরে তিনিও শাসকদলেই যোগ দিলেন।
যা নিয়ে দলের একাংশ রীতিমত বিস্মিত।

Be the first to comment