ডিভিসি-র দফায় দফায় জলছাড়ায় ‘ক্ষুব্ধ’ মমতা, মোদিকে জানিয়েও কোনও কাজ হয়নি বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একদিকে টানা বর্ষা, তারওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে ডিভিসি-র দফায় দফায় জলছাড়ায় বন্যার আশঙ্কা হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার একাধিক নিচু এলাকা। এই পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষোভ উগড়ে দিলেন ডিভিসির বিরুদ্ধে। বারবার না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি দাবি মমতার। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছে, তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার এই বিষয়ে জানিয়েছেন। তারপরও কোনও কাজ হয়নি বলে দাবি করলেন মমতা। পাশাপাশি বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি।
লাগাতার বৃষ্টিতে বাংলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খারাপ  অবস্থা ঘাটালের। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই পরিস্থিতে আজ, মঙ্গলবার নবান্নে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ডিভিসি জুন মাসের ১৮ তারিখ থেকে লাগাতার জল ছাড়ছে। এখনও পর্যন্ত ২৭ লক্ষ হাজার কিউসেক মিটার জল ছাড়া হয়েছে। ডিভিসি কারও কথা শুনছেন না বলে অভিযোগ করেছেন।  পাশাপাশি তিনি বলেন, ” আমি নিজে প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছি। তারপরও কোনও কাজ  হচ্ছে না। না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি।” তাঁর  আরও অভিযোগ অসম বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্য পেলেও বাংলা সেই বঞ্চিতই।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*