রোজদিন ডেস্ক, কলকাতা:– রাত পোহালেই একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। অন্যান্য বছরের তুলনায় এবছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।

এদিন সভাস্থলে গিয়ে সমাবেশের প্রস্তুতি পরিদর্শন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় গিয়ে সমস্ত বিষয় নিজে খতিয়ে দেখলেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবছর একুশে জুলাই বৃষ্টি দেখা যায়। এবারেও তার ব্যতিক্রম নয়। এবার আগে থেকেই বৃষ্টি কার্যত প্লাবিত করেছে বাংলার অনেক জেলাই, তার উপর ডিভিসির জল।
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “২১ জুলাই উপলক্ষে, আমার সহকর্মীরা অনেক দূর থেকে আসছে। অনেক কষ্ট করে তাঁরা আসেন এবং থাকেন, তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসেছেন। যদিও চারিদিকে জলছাড়া এবং অতিবৃষ্টির ফলে, অনেক অঞ্চল জলপ্লাবিত। তা সত্ত্বেও প্রাণের টানে, শিকড়ের টানে এবং শহিদ স্মরণে, শহিদ তর্পণে এসেছেন।”

Be the first to comment