নোটিশ পেয়েছেন NRC’র…! কোচবিহারের সেই ‘উত্তম ব্রজবাসী’কে দেখা যাবে আগামীকাল একুশের মঞ্চে; কি বার্তা দেবে তৃণমূল!!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উত্তম ব্রজবাসী আগামিকাল, সোমবার ২১শে জুলাইয়ের বিশেষ দিনে উপস্থিতি থাকবেন ধর্মতলায় ‘একুশের মঞ্চে’! কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সমাজের উত্তম ব্রজবাসী, যাকে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে ধরানো হয়েছিল চিঠি।

সম্প্রতি বারবারই অভিযোগ উঠছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার হচ্ছেন। বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও আসছে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিনহাটার সাদিয়াল কুঠিতে উত্তমবাবুর কাছে এসেছিল এনআরসি-র নোটিশ। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর।

আগামীকাল শহীদ সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন সেই উত্তম ব্রজবাসী। কয়েক মাস ধরেই বাংলা ও বাঙালী ইস্যুতে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। এদিকে বাংলায় এসে বাংলা ভাষায় বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র থেকে রামের নাম না লিখে উল্লেখযোগ্য ভাবে লেখা দুর্গা – কালির নাম৷

একাধিকবার তৃণমূল সুপ্রিমো সরব হয়েছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালী হেনস্থা নিয়ে। দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালী নিগ্রহের প্রতিবাদে ধর্ণাতেও বসেছে তৃণমূল। অন্য দিকে বারবার সরব হয়েছে এনআরসি’র বিরুদ্ধে। এই আবহে উত্তম ব্রজবাসীর মঞ্চে স্থান পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*