রোজদিন ডেস্ক : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে উঠবে। দেখতে দেখতে চলে আসবে আর কয়েকটি মাস। আগামী বছরেও রাজ্যের শাসক দলের কান্ডারি হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সুযোগ্য নেতৃত্বে এই নিয়ে চতুর্থ বারের জন্য রাজ্যের মসনদ দখলের লড়াই-এ নামতে চলেছে শাসক দল। আগামীবারও তিনি কলকাতার ভবানিপুরে প্রার্থী হবেন বলে দলীয় সূত্রে জানা যায়। তাঁকে এবার রেকর্ড ভোটে জয়ী করার লক্ষ্যে এখন থেকেই তৎপর টিএমসি।

Be the first to comment