বৃহস্পতিবার পুর কাউন্সিলরদের মিটিং ডাকলেন মুখ্যমন্ত্রী; পড়ুন!

Spread the love

বুধবার সরকারি অফিস সব ছুটি। কিন্তু মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় যাতে ইস্তফা দিতে পারেন সে জন্য পুরসভার কমিশনারের দফতর এ দিন খুলে রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কমিশনার খলিল আহমেদ সকালে এসে মেয়রের ঘরের লাগোয়া ঘরে বসেও ছিলেন। কিন্তু দুপুর আড়াইটে পর্যন্ত পুরভবনে আসেননি শোভন। দিদি নির্দেশ দিলেও মেয়র পদ থেকে তিনি তখনও ইস্তফা দেননি বলেই খবর।

তবে শোভনের ইস্তফার অপেক্ষা না করে বৃহস্পতিবার উত্তীর্ণ সভাঘরে তৃণমূলের পুর কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন ও তৃণমূলের শীর্ষ সূত্রের বক্তব্য, উত্তীর্ণ সভাঘরে কার্যত পরিষদীয় দলের বৈঠক হবে। তার পর ওই বৈঠকে পুরসভায় তৃণমূল কাউন্সিলররা মেয়র পদপ্রার্থী মনোনয়নের দায়িত্ব সর্বসম্মতিতে ছেড়ে দেবেন দলনেত্রীকে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*