MAMATA MEETTING: শ্রীরামপুরে মমতাকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: টালবাহানা শেষ। শ্রীরামপুর কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। ২৬ সেপ্টেম্বরে চতুর্থ শনিবার আদালতে যেহেতু ছুটি রয়েছে তাই ওই দিন তৃনমূল কংগ্রেস সেখানে সভা করতে পারবে। তবে সভা করার ক্ষেত্রে বিচারপতি বেধে দিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত। পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মিটিং করতে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি, হুগলি জেলা বিচারককে তাঁর নির্দেশ৷, তিনি সভা করার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করবেন। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সভা হবে শব্দ বিধি মেনে। কোর্ট জানিয়েছে সভায় কোনও অপ্রীতিকর বক্তব্য রাখা যাবে না। মোট হাজার মানুষের জমায়েত করা যাবে। তবে এই শর্তের বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানিতে কল্যাণের সঙ্গে তীব্র বাদানুবাদ বেধে যায় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যের। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুপক্ষকে থামানোর চেষ্টা করেন। কল্যাণ আশঙ্কা প্রকাশ করে বলেন, যে সমস্ত স্বেচ্ছা সেবকদের নাম জমা দেওয়া হবে তাদের গ্রেফতার করতে পারে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*