রোজদিন ডেস্ক :
কাশ্মীরের উধমপুরে আজ সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই-এ দুই জঙ্গি প্রাণ হারিয়েছে। তারা পাকিস্তানের জৈশ এ মহম্মদ গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে সেনা সূত্রের খবর। প্রচন্ড বৃষ্টির মধ্যে সেনা দের জঙ্গি বিরোধী অভিযান চলছিল।
এখনও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও নজরদারি চলছে বলে প্রকাশ। আরও জঙ্গি ওখানে লুকিয়ে আছে কিনা তার জন্য জোর তল্লাশি চলছে। সূত্রের খবর, গত সপ্তাহ থেকে গোপন সূত্রে খবর পেয়ে ওখানে নজরদারি কঠোর করা হয়েছিল।
এই নিয়ে চলতি মাসে জঙ্গিদের সঙ্গে দ্বিতীয় সংঘর্ষ হোল। মাসের প্রথম সপ্তাহে বদগামে এমনই দুর্গম পাহাড়ি এলাকায় আরও এক সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি প্রাণ হারায়।
জম্মু কাশ্মীরে কঠোর সতর্কতা ও নজরদারি অব্যাহত আছে।

Be the first to comment