MAMATA BANERJEE: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, শুক্রবার শ্রীরামপুরে হচ্ছে না মমতার জনসভা

Spread the love

প্রতিবেদন: আগামীকাল শ্রীরামপুরের স্নানপিড়ি ময়দানে আপাতত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আগামীকাল তাদের মিছিল করার আর্জি বাতিল করে তাদের সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। কিন্তু সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য পুলিশ ২ ঘন্টার মধ্যে আবেদন জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিকেলেই হয় সেই মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানতে চান, এরকম কি কোনও বিষয় আছে যে আগামীকালই ওই সভা করতে হবে? ওটা কি কোনও বিশেষ দিন বা অন্য কোনও কারণ আছে? তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, না সে রকম কোনও বিষয় নেই। অন্যদিনও সভা করায় তাদের কোনও সমস্যা নেই। এরপরই প্রধান বিচারপতি বলেন, তাহলে আগামী সপ্তাহে শুনানি করে নতুন দিন নির্ধারন করা যাবে। কিন্তু তাতে আপত্তি জানায় তৃণমূল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুনানিটা হয়ে যাক। আমি কয়েকদিন থাকবো না। এরপরই বেঞ্চ জানিয়ে দেয়, আগামীকাল বেলা ১২.৩০ টায় এই মামলার শুনানি হবে। এদিন এই মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে পুলিশি জুলুমের অভিযোগ তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*