রোজদিন ডেস্ক : মঙ্গলবার মিরিক যাওয়ার আগে জনরোষে জখম বিজেপি সাংসদ খগেন মূর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের নাগরাকাটায় সোমবার জনররোষের মুখে পড়েন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গুরুতর আহত হন সাংসদ। এদিন বেলার দিকে তাদের খোঁজ নিতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে অসুস্থ সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। দু’জনেরই চিকিৎসার খোঁজখবর নেন। বেরিয়ে সাংবাদিকদের বলেন, খগেনের ডায়াবেটিস আছে। ওকে বললাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মুখ্যমন্ত্রীকে দেখে খগেন মুর্মু, বলেন, আমার কানের পিছনে লেগেছে। মুখের কাছে চোখের নিচে দুটি হাড় সরে গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সবকিছু এই মুহূর্তে ঠিকঠাক আছে। যাঁরা এসব করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

Be the first to comment