সাংসদ, বিধায়ক আক্রান্ত, রিপোর্ট চাইলেন লোকসভার অধ্যক্ষ, NIA চান শমীক

Spread the love

রোজদিন ডেস্ক : বন্যাবিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে সাংসদ, বিধায়কের ওপর প্রাণঘাতী আক্রমণের রিপোর্ট চাইলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্য সরকার এই বিষয়ে সময়মত রিপোর্ট না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিরিজু হুশিয়ারি দিয়েছেন।
গতকাল বিজেপির দুই সাংসদ ও বিধায়ক খগেন মুর্মু ও শংকর ঘোষকে আক্রমণ নিয়ে NIA তদন্তের দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, রাজ্যে গুন্ডারাজ চলছে, তাদের নেত্রী হলেন মুখ্যমন্ত্রী।
বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিরিজু, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মিরিক গেছেন। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তাকে নিয়ে তাঁরা বিভিন্ন দুর্গত এলাকায় যান।
কিরেণ রিরিজু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখানে এসেছেন। লোকদভার অধ্যক্ষ ওম বিড়লা খগেন মুর্মু ও শংকর ঘোষের ওপর হামলার রিপোর্ট চেয়েছেন। শুধু জনপ্রতিনিধিই না, সব নাগরিকদের সুরক্ষা পাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। দেশে আইন আছে, দাদাগিরি, গুন্ডারাজ করে আইন হাতে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার এই সব হামলা নিয়ে সময়মত রিপোর্ট না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাফ জানান।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গতকালের ঘটনায় এখন অবধি একজনও কেন গ্রেফতার হয়নি প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন, কাল খাগড়াবাড়ির ঘটনায় উনি খুশি হয়ে মন্ত্রী উদয়ন গুহকে দু কাপ চা খাইয়েছেন। আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ করা নিয়ে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। শিক্ষক শংকর ঘোষকে জুতো দিয়ে পেটানো হয়েছে।
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনার NIA তদন্ত দাবি করেন।
আজ দিল্লি সহ এই রাজ্যের বিভিন্ন এলাকায় সাংসদ, বিধায়কের ওপর হামলার তীব্র নিন্দা করে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*