বেঙ্গালুরুতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৬ জন পরিযায়ী শ্রমিক

Spread the love

রোজদিন ডেস্ক : ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ভোরবেলা জীবন্ত অগ্নিদগ্ধ হলেন ৬ জন পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুর এই ঘটনায় গুরুতর জখম ওই ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। এদের প্রত্যেকের বাড়ি এ রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। ৫ জনের বাড়ি বহরমপুর ও ১ জনের বাড়ি হরিহরপাড়ায়। বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন এই শ্রমিকরা। জানা গিয়েছে, ভোররাতে ঘরে থাকা এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ঘরে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় থাকার ফলে কেউই বেরিয়ে আসতে পারেননি। খবর পেয়ে বেঙ্গালুরু রওয়ানা দিয়েছেন পরিবারের সদস্যরা। অগ্নিদগ্ধ শ্রমিকদের নাম, মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ ও হাসান মল্লিক। ৫ দিন আগে হাসান মিনারুলদের সঙ্গে কাজে যোগ দেয়। তাঁরা বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় থাকতেন। ভোরবেলা তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*