আগামী কাল মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জোহরান মামদানি

Spread the love

রোজদিন ডেস্ক :
মনোনয়ন থেকে শুরু করে তাঁর নির্বাচনে আগাগোড়া বিরোধিতা করে এসেছেন তিনি।আগামী কাল নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নতুন মেয়র নির্বাচনের পর এটিই হবে তাঁদের প্রথম সাক্ষাৎ। ট্রাম্প ও মামদানি উভয়েই পরস্পরের তীব্র সমালোচক।
ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেন মামদানি। বিশেষত গাজায় ইজরায়েলকে মার্কিন সমর্থন, অভিবাসন নীতিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ ইত্যাদি না পসন্দ তাঁর।
অন্যদিকে মামদানির বাম ঘেঁষা মনোভাবের তীব্র বিরোধী ট্রাম্পও। এমনকি মামদানি জয়ী হলে তিনি নিউ ইয়র্ককে টাকা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। যা উপেক্ষা করে নিউ ইয়র্কবাসীর বিপুল সমর্থনে জয়ী হন তরুণ মামদানি।
নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানির সঙ্গে আগামী কাল হোয়াইট হাউসের ওভাল হলে তাঁর বৈঠক হবে ট্রাম্প সমাজ মাধ্যমে জানিয়েছেন।
সূত্রের খবর, মামদানির সঙ্গে এক প্রতিনিধি দলও যাবেন। তাঁরা জননিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, ক্রয় ক্ষমতার কর্মসূচি নিয়ে কথা বলবেন। নিউ ইয়র্কের জন্য ২০২৬ এর আর্থিক বছরে মার্কিন সরকার ৭৪০ কোটি টাকা বরাদ্দ করেছে।
আগামী কালে ট্রাম্প – মামদানির বৈঠক নিয়ে সব মহলেই কৌতুহল আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*