রোজদিন ডেস্ক :
দিল্লির সিএসসি সম্মেলনে পারস্পরিক সহায়তা ও আঞ্চলিক শান্তি রক্ষার বার্তা দিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা ও বলেন তিনি।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে তিন দিনের সফরে এসেছেন খলিলুর রহমান। গতকাল অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁকে বাংলাদেশ যাওয়ার আমন্ত্রণও করেন। আজ সিএসসি সম্মেলনে তাঁর বক্তব্যে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি, স্থিতিশীলতা গুরুত্ব পেয়েছে। খলিলুর রহমান বলেন, স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ ভারত মহাসাগর নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বরাবরই এই দৃষ্টি ভঙ্গিকে সমর্থন করেছে। তবে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করার কথা ও মনে রাখা দরকার বলে তিনি বার্তা দেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত কেন হস্তক্ষেপ করছে না, এই বিষয়ে এই দেশের অভ্যন্তরে প্রশ্ন আছে।
আন্তর্জাতিক বাণিজ্য, আভ্যন্তরীণ স্থিতিশীলতার ক্ষেত্রে সমুদ্রর গুরুত্বর কথাও বলেন তিনি। তাই এই সমুদ্রকে ব্যবহার করে বেআইনি কাজ, অপরাধ, সন্ত্রাসবাদের মোকাবিলায় তাঁরা ও অন্য দেশগুলির সঙ্গে যৌথভাবে কাজ করছেন বলে জানান। জোরের সঙ্গে দাবি করেন, যে কোন সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের দেশ জিরো টলারেন্স নীতি নিয়েছে।
ভারত মহাসাগরীয় দেশগুলির পারস্পরিক নিরাপত্তা, সমঝোতা সৌহার্দ্য ইত্যাদি এই সম্মেলনের মূল বিষয়। গত সোমবারই বাংলাদেশের বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ হাসিনা র মৃত্যু দন্ড ঘোষণা করেছে। হাসিনা এখন ভারতেই আছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আজ তাঁর বক্তব্যর দিকেও তাই সব মহলেরই নজর ছিল।
পারস্পরিক সহযোগিতার কথা জানালে ও তাঁদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ যে কাম্য নয়, তা স্পষ্ট করে দেন খলিলুর রহমান।

Be the first to comment