Manasa Pujo: দুই জেলায় পূর্ণ দিবস ছুটি রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক: মনসা পুজো উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়ায় পূর্ণ দিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।। ওই দিন দুই জেলায় রাজ্য সরকারের সব কার্যালয়,সরকারি সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে।
প্রথমে দুই জেলায় অর্ধ দিবস ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। পরে আবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি হয়।
এইদিন পুরুলিয়ায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী ও মনসা পুজো উপলক্ষে ওখানকার অধিবাসীদের দাবি মেনে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছিলেন।
এইদিন ও দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় মুখ্যমন্ত্রী পুরুলিয়া অবধি হেলিকপ্টারে যেতে পারেন নি। বর্ধমান থেকে সড়ক পথে তিনি পুরুলিয়া যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*