সম্প্রতি সিবিআই ও আরবিআই বনাম কেন্দ্রের দ্বন্দ্ব ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হলে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রের হাত মিলিয়ে চলা উচিৎ ও অন্য সব সংস্থার স্বশাসনে কেন্দ্রের ক্রমাগত হস্তক্ষেপ করা উচিৎ নয় বলে জানিয়েছিলেন মনমোহন সিং । এবার মনমোহনকে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।
কংগ্রেসের মধ্যে ঠিক কতখানি গণতন্ত্রের অস্তিত্ব বাকি রয়েছে, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। গান্ধি ব্যতীত অন্য পদবীধারী কাউকে কেন কংগ্রেস প্রধান করা হয়নি, মোদির সুরেই প্রশ্ন তুলেছেন প্রসাদ। মনমোহন শাসিত ইউপিএ সরকারের আমলেও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল সিবিআই কেন্দ্রের পুতুলে পরিণত হয়েছে, জানিয়েছেন প্রসাদ । মনমোহন সরকারের আমলে ঠিক কতটা গণতন্ত্রের অস্তিত্ব ছিল, প্রশ্ন তুলেছেন প্রসাদ ।
রাজীব গান্ধি সরকারের আমল থেকেই দেশে হিংসার রাজনীতির পরিবেশ শুরু হয়েছিল ও শিখ-বিরোধী দাঙ্গার পর সেই সম্প্রদায়ের প্রতি সঠিক বিচার করা হয়নি। একমাত্র নরেন্দ্র মোদি শাসিত এনডিএ সরকার গঠিত হওয়ার পরই শিখ সম্প্রদায় সুবিচার পেয়েছে, জানিয়েছেন প্রসাদ।

Be the first to comment