রোজদিন ডেস্ক : দেশব্যাপী উৎসবের মরসুমে নিরাপত্তা অভিযান বন্ধ করার দাবি জানালো মাওবাদীরাও (Maoist)?? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ছত্তিসগড় সরকার এর সত্যতা খতিয়ে দেখছে বলে উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন। গতকাল সমাজমাধ্যমে মাওবাদীদের পক্ষে ছড়িয়ে পড়া বিবৃতিতে নিরাপত্তা অভিযান বন্ধ রেখে এক মাসের সংঘর্ষ বিরতি ঘোষণার দাবি করা হয়। সাময়িকভাবে আত্মসমর্পণ-এর কথাও বলা হয় সেখানে। এই সব নিয়ে তীব্র সংশয়ে ছত্তিসগড় সরকার। তাঁদের বক্তব্য, মাওবাদীরা আত্মসমর্পণ করে সরকারি পুর্নবাসনের সুবিধা নিক। বিবৃতিতে সংঘর্ষ বিরতি কথাও আপত্তিজনক। সরকার কোন যুদ্ধে নেই বলে ছত্তিসগড় এর উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানান। গণতান্ত্রিক দেশে শর্তসাপেক্ষে আলোচনা হয় না।
অন্যদিকে মাওবাদীদের বক্তব্য, দলের প্রয়াত সাধারণ সম্পাদক বাসবরাজুর উদ্যোগে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, মাস চারেক আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান বাসবরাজু।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতিটি ১৫ আগস্ট দলের অন্যতম শীর্ষ নেতা অভয়ের নামে লেখা হয়েছে। সেখানে আরও বলা হয়, সারা বিশ্ব তথা দেশের সাম্প্রতিক পরিস্থিতি তে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের অনুরোধে তাঁরা এই এর অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার আগে কেন্দ্রীয় সরকারের সংগে তাঁরা কথা বলতে চান। এর আগেও তাঁরা যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিলেন। সরকার সাড়া দেয় নি বলে দাবি তাঁদের। এমন কি দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ও তাঁরা কাজ করতে রাজী বলে জানান।
সমাজ মাধ্যমে এই বিবৃতির ভাষা, বয়ান ইত্যাদি সন্দেহজনক বলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা। ছত্তিসগড় সরকার এর সত্যতা যাচাই করছে বলে উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানান।
প্রসঙ্গত, দেশ মাওবাদী মুক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে ব্যপক অভিযান চালাচ্ছে। বহু মাওবাদী নিহত হয়েছেন।। অতি সম্প্রতি নিহত মাওবাদী শীর্ষ নেতা কিষাণজির স্ত্রী ও তেলেংগানা য় আত্মসমর্পণ করায় দলের অভ্যন্তরে বিভিন্ন চর্চা চলছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment