রাজ্যে SIR, প্রশিক্ষণ শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকার ও বিরোধীদের সমালোচনা সরিয়ে রেখে রাজ্যে SIR এর প্রস্তুতি শুরু করলো নির্বাচন দফতর। ভিডিও সম্মেলনের মাধ্যমে গত কাল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার (সি ই ও) মনোজ আগরওয়ালের উপস্থিতিতে দুই নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী এই প্রশিক্ষণ পর্বর সূচনা করেন। প্রথম পর্যায়ে ই আর ও, এ ই আর ও, ওসি নির্বাচন, এ ডি এম নির্বাচনী আধিকারিকদের নিয়ে এই ভিডিও বৈঠক হয়। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সব বি এল ও দের প্রশিক্ষণ শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।
নির্বাচন দফতর দফতর সুত্রে প্রকাশ,বিহারে কি ভাবে এস আই আর এর কাজ হচ্ছে সেই বিষয়ে ও আলোচনা হয়েছে। কথা হয়েছে ম্যাপিং ইত্যাদি নিয়ে ও। আগামী বছর রাজ্যের গুরুত্বপূর্ণ বিধান সভা নির্বাচন এর আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি তে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। ২০০২ সালের পর এই রাজ্য সহ দেশে নিবিড় ভোটার তালিকা সংশোধন এর কাজ হয় নি। এবার তা দ্রুত কার্যকর করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
রাজ্য সরকার, বিরোধী দলগুলি প্রথম থেকে এস আই আরের বিরোধিতা করলে ও কমিশন তা মানতে নারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*