রোজদিন ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে ব্যাপক আর্থিক দুর্নীতি সামনে আসতে
নৈতিক দায়িত্ব মেনে ওখানকার অছি পরিষদ থেকে ইস্তফা দিলেন সাধারণ সম্পাদক চম্পত রাই , অনিল মিশ্র।
মন্দিরে পুণ্যার্থী দের দান করা বিপুল সম্পদ, অর্থ ইত্যাদি তছরুপের দায়ে এফ আই আর দায়েরের প্রেক্ষিতে তাঁদের এই ইস্তফা।
এফ আই আরে অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র অবিনাশ শুক্লা, তিন্নু যাদব, মনীশ যাদব সহ অন্যদের নাম আছে।
প্রাক্তন সমাজবাদী বিধায়ক পবন পান্ডের র অভিযোগে মন্দিরে অর্থ, সম্পদ তছরূপের তদন্ত হচ্ছে। উত্তর প্রদেশ সরকার এর জন্য তিন সদস্যের সিট গঠন করেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ এই ঘটনা য় বিরোধী দের নিশানা করে বলেছেন, যাঁরা মন্দির স্থাপনের বিরোধিতা করেছিলেন, রাজনৈতিক লাভের জন্য তাঁরা ই এইসব অভিযোগ তুলেছেন।
আগামী বছর উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচনের আগে রাম মন্দিরে অর্থ, সম্পদ তছরূপের অভিযোগ নিয়ে বিজেপি সরকার রীতিমত অস্বস্তি তে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
সি পি আই এই ঘটনা র বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে। একে তারা হিম শৈলের চূড়ামাত্র মনে করে।।

Be the first to comment