ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনে শুভেচ্ছা মোদির, কটাক্ষ রাহুল গান্ধী র

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানানোয় তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। শুক্রবার প্রধানমন্ত্রী কে বিঁধে তিনি বলেন, উনি যখন শিক্ষামন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন,তখন কি ওঁর একবার ও নিটে প্রশ্নপত্র ফাঁসের জেরে মৃত পড়ুয়া দের কথা মনে পড়েছিল?
সমাজ মাধ্যমে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন,যে পড়ুয়া রা এর জন্য মারা গেলেন,এই ভাঙা পদ্ধতি র জন্য কতজনের ভবিষ্যত ধ্বংস হয়ে গেল, আর এই সরকার তার কোন দায় ই নিলো না!!
কংগ্রেস নেতা পবন খেরা ও পৃথকভাবে সমাজ মাধ্যমে এক মর্মস্পর্শী বার্তা দেন, সেখানে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষিতে মৃত পড়ুয়া রা যেন শিক্ষামন্ত্রী কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলছেন,প্রিয় ধর্মেন্দ্র আঙ্কল, শুভ জন্মদিন। আপনার আজ ৫৭ বছর বয়েস হোল! আমরা কেউ আপনার অর্ধেক বয়েসে ও পৌঁছতে পারলাম না!
এর নীচে নিট প্রশ্নপত্র ফাঁসের পর ১৪ জন পড়ুয়া, যারা প্রবল মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছিল, তাদের নামের তালিকা আছে।
জাতীয় শিক্ষানীতি কার্যকর করায় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী র উচ্চ প্রশংসা করেছেন। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন রাহুল গান্ধী, পবন খেরারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*