করাচিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, গুলির লড়াই, তিন নিরাপত্তা রক্ষী নিহত

Spread the love

রোজদিন ডেস্ক: পাকিস্তানের করাচি তে শনিবার সশস্ত্র হামলাকারীদের আক্রমণে তিন আধা সামরিক বাহিনী র রক্ষী প্রাণ হারান।। সূত্রে র খবর, পাঁচ জন সশস্ত্র ব্যক্তি করাচির এক আধা সামরিক বাহিনী র প্রাঙ্গণে জোর করে প্রবেশ করে। এর ঠিক আগে বিস্ফোরক বোঝাই একটি যান ওই ভবনের প্রবেশপথে ধাক্কা দিলে ব্যাপক বিস্ফোরণ হয়।। নিরাপত্তা রক্ষীরা মোসামিয়াত চৌরঙ্গির পুরো রাস্তা বন্ধ করে দেয়। প্রচন্ড গুলির লড়াই এর আওয়াজে মানুষ জন সচকিত হয়ে ওঠেন।
এই ঘটনা য় অন্তত তিন জন নিরাপত্তা রক্ষী প্রাণ হারান বলে জানা যায়। কয়েকজন
হামলাকারী ও নিহত হয় বলে অসমর্থিত খবরে জানা যায়।
পাকিস্থানে গত কয়েক বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলায় বহু নিরাপত্তা রক্ষী প্রাণ হারিয়েছেন। মূলত তেহেরিক ই তালিবান পাকিস্তান এই সব হামলায় যুক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*