MEDICAL COLLEGE: মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, এবিভিপির হাতে আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকরা

Spread the love

রোজদিন ডেস্ক : চোরবাগান কাণ্ডে শোকজ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর এভিবিপির হামলার অভিযোগ। ঘটনায় উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। শোকজের নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে চিকিৎসক-পড়ুয়ারা। এদিন সন্ধেয় ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় এবিভিপির সদস্যরা। অধ্যক্ষের ঘরের বাইরে যখন মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের নেতৃত্বে বিক্ষোভ চলছিল ইন্টার্নদের, তখন সেখানে আচমকাই প্রচুর মানুষ ঢুকে পড়েন। এভিবিপির সদস্যদের হামলায় জখম হন ইন্টার্ন চিকিৎসকেরা। এই ঘটনার ভিডিও করা নিয়ে দু’পক্ষের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। প্রথমে অধ্যক্ষের ঘরের বাইরের দিকের কোলাপসিবল গেটের তালা বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা হয়। অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচ ভেঙে যায়। সিনিয়র চিকিৎসকরাও ভিতরে চলে আসেন। এরপরই ইন্টার্ন চিকিৎসকদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন ইন্টার্ন জখম হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*