Medicine Black Market : রাজস্থানে বড় চক্রের সন্ধান

Spread the love

রোজদিন ডেস্ক: ক্যানসারের আসল ওষুধের বদলে জল ভরে সরবরাহ করার একটি চক্রের হদিশ পেয়েছে দিল্লি পুলিশের অপরাধ শাখা। এই ভেজাল ইঞ্জেকশনের একটি নির্দিষ্ট ব্যাচের কিছু ভায়াল রাজস্থান সরকারের একটি প্রকল্পর আওতায় বহু সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছিল।
এই ভয়াবহ প্রতারণা র ঘটনা সামনে আসায় রাজস্থানের স্বাস্থ্য মন্ত্রী গজেন্দ্র সিং খিমসার এর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রায় সাতটি রাজ্যে ছড়িয়ে থাকা এই চক্র নয় কোটি টাকার বেশি প্রতারণা করেছে বলে প্রকাশ। রোগী রা যা একলক্ষ টাকায় কিনতেন,তা আসল ওষুধ সংস্থা পরীক্ষা করে দেখে তার মধ্যে জল বা অন্য তরল দেওয়া। এই প্রতারণা চক্র দিল্লি ছাড়িয়ে মুম্বাই, হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ, হরিয়ানা সহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। অত্যন্ত মূল্যবান এই ওষুধের ভায়াল কেটে প্রতারক রা তার মধ্যে এই সব তরল ভরে দিত।
রাজস্থান সরকারের প্রকল্পের ওষুধ কিভাবে কালোবাজারে পৌঁছত, দিল্লি পুলিশ তা খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*