দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রীর নির্দেশে বিহার-উত্তরপ্রদেশে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জলশক্তি মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক।
  2. সকাল ন’টায় দিল্লির হিন্ডন এয়ারবেস থেকে কুড়ি থেকে ত্রিশ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় এয়ারক্রাফ্ট C-17।
  3. নেপালে ভয়াবহ হড়পা বানের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিপর্যয়ের পরে কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয়ও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
  4. নিখোঁজ ভারতীয়দের মধ্যে রয়েছেন এ রাজ্যের বহু বাসিন্দাও এই নিখোঁজের তালিকায় রয়েছেন দুর্গাপুরের দম্পতি অরিন্দম গঙ্গোপাধ্যায় ও মৌসুমী গঙ্গোপাধ্যায়। তাঁরা মানস সরোবর যাত্রায় গিয়েছেন।
  5. নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, নেপালের সেনাবাহিনী এবং বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে ১১৪ জনকে আকাশপথে নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
  6. নিউ টাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার নয়া অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  7. উত্তরপাড়ায় সাট্টা বুকির বাড়িতে তল্লাশি অভিযানে আসে পুলিশ। সেই পুলিশ কর্মীদের দেখে ছাদ থেকে সোনা-টাকা ছুঁড়ে ফেলার অভিযোগ। বাড়ির দরজা না খুলে পোষ্য ডোবারম্যান ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সব বাধা কাটিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার সাড়ে বারো লাখ টাকা ও দেড় কেজি সোনা।
  8. অন্ধ্রপ্রদেশের একটি ট্রলারকে সমুদ্র থেকে উদ্ধার করে দিঘা মোহনায় নিয়ে আসা হয়। ট্রলারটিতে ৮ জন মৎস্যজীবী ছিলেন।
  9. মাঝ রাতে পর পর তিনবার প্রচন্ড আওয়াজ। কেঁপে ওঠে পুরসভার ১ নম্বর ওয়ার্ড কমলপুর-সহ আশপাশের এলাকা। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে বুঝতে পারেন স্থানীয় একটি ইস্পাত কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটেছে।
  10. মুম্বইয়ের পারেল-চিঞ্চপোকলি এলাকায় দু’টি গোষ্ঠীর সংঘর্ষে বুধবার মধ্যরাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*