Nepal Disaster এখন অবধি মৃতের সংখ্যা প্রায় ২০০, উদ্ধার ২১ ভারতীয়, এখনও বহু নিখোঁজ

Spread the love

রোজদিন ডেস্ক : 
নেপালের নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে (Nepal Disaster ) এখন অবধি মৃতের সংখ্যা প্রায় ২০০। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সহ নিখোঁজের সংখ্যা সাতশোর বেশি। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আজ এক বার্তায় বলেন,দেশ একভ নজিরবিহীন বিপর্যয়ের মধ্যে পড়েছে৷ সরকার যত তাড়াতাড়ি সম্ভব দুর্গতদের উদ্ধার, ত্রাণ সহায়তায় অবিরাম কাজ করে যাচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেন, নেপাল সেনাবাহিনী এই পর্যন্ত রাসুওয়া জেলার তিমুর থেকে ১১৬ জনকে উদ্ধার করেছে, এর মধ্যে ৯৫ জন নেপালবাসী, ২১ জন ভারতীয় আছেন৷ একটি টানেলে আটকে পড়া সাতজন নেপালবাসীকে উদ্ধার করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান৷

তিনি আরও বলেন, আজ ভোর থেকে পনেরটির বেশি বিমান উদ্ধার কাজ করছে। অতিরিক্ত হেলিকপ্টার ও রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্র, প্রবাসী নেপালিরা, সারা দেশ এই নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধার কাজের সময় গুরুতর অসুস্থ, মহিলা ও শিশুদের হেলিকপ্টারে আনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় অস্থায়ী ভাবে মোবাইল সংযোগ, ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দুর্গত রা যোগাযোগ করতে পারেন।
নুওয়াকোটে খাবার, পানীয় জলের অস্থায়ী শিবির করা হয়েছে। দুর্গত এলাকাগুলি ড্রোনের সাহায্যে চিহ্নিত করা হচ্ছে। এর ফলে সেখানে আরও দ্রুত ত্রাণ দেওয়া সম্ভব হবে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ সবাইকে শান্ত, সংযত থেকে উদ্ধার কাজে সহায়তা, সমন্বয়ের জন্য আবেদন করেন। এই কঠিন সময়ে যারা সহায়তার হাত বাড়িয়েছে , তাদের কৃতজ্ঞতা জানান।
এখন অবধি পাওয়া খবরে এই নজিরবিহীন বিপর্যয়ে ১৬৫ জনের মৃত্যুর খবর মিলেছে, যা আর ও বাড়তে পারে বলে আশঙ্কা। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল এই কথা জানিয়ে বলেন,অন্তত তিনশো ভারতীয় এখনও নিখোঁজ। তাঁরা বেশির ভাগই মানস সরোবর দর্শনে এসেছিলেন।
সূত্রের খবর, প্রবল বন্যায় “ভারত – নেপাল বন্ধুত্ব বাস পরিষেবা”-র দুটি বাস আটকে পড়ে। দুটি বাসে ২৫/৩০ জন করে যাত্রী ছিলেন, তাঁরা নিরাপদে আছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*