রোজদিন ডেস্ক: চিনের সিলিকন ভ্যালি তে বৃহস্পতিবার বিশ্বের তিন শক্তিধর দেশের প্রধান দের বৈঠক নিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশ তাকিয়ে আছে।। আমেরিকা, রাশিয়া ও চিনের রাষ্ট্র প্রধান রা বুধবার রাতে একসঙ্গে করমর্দন করেন। চিনের শেনজেন শহরে দুই রাষ্ট্র প্রধান ডোনাল্ড ট্রাম্প ( আমেরিকা) ও পুতিনকে ( রাশিয়া) সাদর অভ্যর্থনা জানান সস্ত্রীক চিনের রাষ্ট্র প্রধান শি জিন পিং। তিন রাষ্ট্র নেতাকে পরস্পরের সঙ্গে হৃদ্য ভাবে কুশল বিনিময় করতে দেখা যায়।
গত বছর আলাস্কা য় ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়েছিল।।পুতিন কে পুরানো বন্ধু বলে অভিহিত করেন চিনের রাষ্ট্র পতি শি জিন পিং।। তিনি এইদিন শেনজেন বিমানবন্দরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানান। বৃহস্পতিবার সকালে তিন শক্তিধর রাষ্ট্রের প্রধানদের ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বিশ্ব বাণিজ্য সহ একাধিক বিষয়ে তাঁদের আলোচনা হওয়ার কথা। যা নিয়ে উদগ্রীব বিশ্বের বিভিন্ন দেশ। সূত্রের খবর, চিনে অনুষ্ঠিত এপেক বৈঠকে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন ও যোগ দিতে গেছেন।।বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকে তিনি ও কিছুক্ষণের জন্য যেতে পারেন বলে জল্পনা চলেছে।

Be the first to comment