Bangladesh এর রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ ভাঙা নিয়ে ক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশের রাজশাহীতে প্রয়াত বরেণ্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একাংশ ভাঙা নিয়ে স্থানীয় সংস্কৃতি মহলে ক্ষোভ, উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ দিন ধরে তাঁরা এই ঐতিহাসিক বাড়ি সংরক্ষণের দাবি জানিয়ে এসেছেন।।
ওই বাড়ির দেওয়ালে প্রয়াত পরিচালকের প্রতিকৃতি, নির্মিত চলচ্চিত্রের নাম ও লেখা ছিল। চলতি মাসের চার তারিখ ওখানে ঋত্বিক ঘটকের একশোএক তম জন্মদিন ও পালন করা হয়।
তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমান কে এই বাড়ি সংরক্ষণের আর্জি জানিয়েছেন।
এর আগে গত বছর ময়মনসিংহে বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের
পারিবারিক ভবনের একাংশ ও ভাঙা হয়। পরে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে ভাঙার কাজ স্থগিত রাখা হয়। এবার কোপ পড়ল ঋত্বিক ঘটকের বাড়ির ওপর ও। যা নিয়ে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি মহল ক্ষুব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*