রোজদিন ডেস্ক, কলকাতা:- WhatsApp এর নতুন ভোল বদল। এলো এক বিরাট পরিবর্তন। WhatsApp এ চলবে এবার বিজ্ঞাপন। হ্যাঁ ঠিকই শুনলেন, Meta -WhatsApp-এর মালিক এবার ঘোষণা করেছে যে এখন থেকে ব্যবহারকারীরা whatsapp ব্যাবহার করার সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। এছাড়াও, WhatsApp এ সমস্ত চ্যানেলের জন্য সাবস্ক্রিপশন করতে হবে এবং প্রমোটেড চ্যানেলের মতো নতুন ফিচার আনা হয়েছে। আর এই পরিবর্তনগুলো ১৬ জুন থেকে কার্যকর করা হয়েছে।
এবার নতুন নিয়ম WhatsApp-এর স্ট্যাটাস -এ এখন থেকে বিজ্ঞাপন দেখানো হবে। অর্থাৎ যারা স্টোরি রিড করেন whatsapp এ তাদের আগে বিজ্ঞাপন দেখতে হবে তারপর স্টোরি। এটি অনেকটা ইনস্টাগ্রামের স্টোরিজ-এ বিজ্ঞাপন দেখানোর মতো। তবে, Meta জানিয়েছে, ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট সম্পূর্ণ অক্ষুন্ন থাকবে এবং বিজ্ঞাপনমুক্ত থাকবে। এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, যার ফলে আপনার ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে।
এছাড়াও আরো একটা স্টেপ WhatsApp বদল করেছে তা হলো এখন whatsapp চ্যানেলের ফিচারে নতুন মাত্রা যোগ করছে কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীরা এখন তাদের চ্যানেলের জন্য সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করতে পারবেন। এর মানে, আপনি যদি কোনও নির্দিষ্ট চ্যানেলের এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে চান, তাহলে তার জন্য মাসিক ফি দিতে হতে পারে। এছাড়াও, Meta চ্যানেল প্রমোশনের জন্য নতুন ফিচার চালু করছে, যাতে ব্যবসায়ীরা তাদের চ্যানেল বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।

Be the first to comment