রোজদিন ডেস্ক, কলকাতা:- কখনও রাজ্যের বিধানসভায় কখনও বা রাজনৈতিক মঞ্চ আর মঙ্গলবার খিদিরপুরে ভরা বাজারে তৃণমূল কংগ্রেসের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিন খিদিরপুরের পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে যান শুভেন্দু। সেখানে একাধিক মন্তব্য করার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বলেন, “এটা সরকার চলছে? এর থেকে বাংলাদেশে ইউনূসের সরকার ভালো চলছে”। ব্যাস.! কার্যত বিরোধী দলনেতার এমন মন্তব্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
সাথে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, “বাংলার বর্তমান সরকার থেকে ইউনূস সরকারের কাজ ভালো।” উপরের এই কথাটি বলেছে বাংলার বিজেপির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজ্য সরকারকে বাংলাদেশের সরকারের সঙ্গে তুলনা করা দেশদ্রোহিতার সমান। ভুলে যাওয়া উচিত নয়, ইনিই সেই ব্যক্তি, যিনি প্রকাশ্যে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান তুলেছিলেন।” অর্থাৎ শুভেন্দু এহেন বক্তব্যকে কার্যত দেশদ্রোহিতার সমান বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
আরোও লেখা হয় যে, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার আগে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা পাঁচটি প্রশ্নের জবাব দিক। তারপর বাকিটা আলোচনা হবে!”

Be the first to comment