কসবায় একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– কসবায় একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। জানা গেছে মঙ্গলবার কসবা থানার অন্তর্গত ৫০ রাজডাঙা গোল্ড পার্কের একটি আবাসনের তিনতলা থেকে ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য বয়স ৭০, তাঁর স্ত্রী গার্গি ভট্টাচার্য বয়স ৬৮ এবং তাঁদের সন্তান আয়ুষ্মান ভট্টাচার্য বয়স ৩৮।
পুলিশ সূত্রে খবর , মঙ্গলবার সকাল থেকেই এই পরিবারের কোনও সদস্যর কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এমনকি বাড়ি থেকেও বের হতে দেখা যায়নি তাদের। আর তা দেখে সন্দেহ হয় আসে পাশে প্রতিবেশীদের। তাঁরা পুলিশে খবর দেয়। এর পর ঘটনাস্থলে পৌঁছে কসবা থানার পুলিশ দেখে, বাড়ির দরজা ভেতর থেকে আটকানো। বহু ডাকাডাকির পরেও যখন কেউ দরজা খোলেনি তখন ভেঙে ফেলা হয় দরজা। দরজা ভেঙে পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশকর্মীরা। তড়িঘড়ি সেই দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসক নিশ্চিত করেন যে তিনজনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*